কোরআনের আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন : আনিসুল হককে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বিকৃতভাবে কোরআনের আয়াতকে উপসস্থাপন করে বই লিখে তা প্রচার করায় আনিসুল হককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। সেইসঙ্গে আগামী ১০

2024-10-31T16:12:51+00:00
2024-10-31T16:51:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোরআনের আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন : আনিসুল হককে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৪:১২ পিএম  আপডেট: ৩১.১০.২০২৪ ৪:৫১ পিএম  (ভিজিট : ৬৩০)
X

বিকৃতভাবে কোরআনের আয়াতকে উপসস্থাপন করে বই লিখে তা প্রচার করায় আনিসুল হককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। সেইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বাজার থেকে সেই বই তুলে নিয়ে প্রকাশ্যে গণমাধ্যমের সামনে এসে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে আনিসুল হকের ঠিকানায় এ নোটিশ পাঠিয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন। মোঃ সাখাওয়াত হোসেনের আইনজীবী লিগ্যাল সলিউসন চ্যম্বার (এলএসসি) এর স্বত্ত্বাধিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এর মাধ্যমে এই নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশে ভবিষ্যতে এমন কোন বই লিখে তা প্রকাশ করা এবং সোশ্যাল মিডিয়াতে প্রচার ও প্রকাশ করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয় যে, লেখক আনিসুল হক তার লিখিত “গদ্যকার্টুন” নাকম বইতে “ছহি রাজাকারনামা” একটি অধ্যায় রাখেন।  বাংলাদেশের ৯০ শতাংশ মুসলামের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন আর বিভিন্ন সুরার আয়াতের অর্থ সরাসরি বিদ্রুপাত্নক করেছেন উক্ত লেখক এবং উক্ত রচনায় পবিত্র কোরআনের আয়াতের অর্থ বিকৃত করে ব্যাঙ্গাত্নক অর্থ দিয়েছেন যেমন, পবিত্র কুরআনের প্রথম সূরার প্রথম আয়াতে বলা হয়েছে -‘সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহর'।  লেখক উক্ত রচনায় লিখেছেন, ‘সমস্ত প্রশংসা রাজাকারগণের’। সূরা ফাতেহার আরেকটি আয়াতে বলা হয়েছে, ‘আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই।’  আনিসুল হক উক্ত আয়াতকে ব্যঙ্গ ও বিকৃত করে লিখেছেন, ‘আর তোমরা রাজাকারের প্রশংসা করো, আর রাজাকারদের সাহায্য প্রার্থনা করো।’  পবিত্র কুরআনের সূরা দুহার ৪ নং আয়াতে বলা হয়েছে, ‘নিঃসন্দেহে তোমাদের জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো।’  আনিসুল হক উক্ত আয়াতকে বিদ্রূপ করে লিখেছেন, ‘নিশ্চয়ই রাজাকারগণের জন্য অতীতের চাইতে ভবিষ্যেক উত্তম করিয়া সৃজন করা হইয়াছে।'  পবিত্র কুরআনের সূরা নিসার ৩ নং আয়াতে বলা হয়, ‘আর তোমরা ভয় কর যে, ইয়াতিম মেয়েদের হক যথাযথভাবে পূর্ণ করতে পারবে না; তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে বিয়ে করে নাও দুই, তিন বা চারটি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা কর যে, তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একজনকেই (বিবাহ কর), অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদের (বিবাহ কর)।'  আনিসুল হক এ আয়াতের বিপরীতে মুসলিম জাতিকে হেয়করে ও পবিত্র গ্রন্থকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘সেই ব্যক্তিই উত্তম রাজাকার, যে বিবাহ করিবে, একটি, দুইটি, তিনটি, চারটি, যেরূপ সে ইচ্ছে করে আর তাহার জন্য বৈধ করা হইয়াছে ডান হাতের অধিকারভুক্ত দাসীদের, আর তাহারা ভোগ করিতে পারিবে বাঙালিরমণীগণকে, অপিচ তাহাদের সহিত আদল করিবার দরকার হইবে না। স্মরণ রাখিও, মালেগণিমতগণের সহিত মিলিত হইবার পথে কোনোরূপ বাধা থাকিলো না।’  পবিত্র কুরআনের সূরা মুরসালাতের ১৬ নম্বর আয়াতে বলা হয়, ‘আমি কি আগের লোকদের (অবিশ্বাসী জালেম) ধ্বংস করিনি?’  আনিসুল হক এ আয়াতের ব্যঙ্গ করে লিখছেন যে, 'গ্যালিলিও নামের এক পাপিষ্ঠ অতীতে সত্য অস্বীকার করিয়াছিল এবং সে কি প্রাপ্ত হয় নাই চরম শাস্তি।’ পবিত্র কুরআনের সূরা নাবার ৩১-৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে, 'অপরদিকে পরহেজগার লোকদের জন্য রয়েছে চরম সাফল্য। (তা হচ্ছে) বাগবাগিচা, আঙ্গুর (ফলের সমারোহ), (আরো আছে) পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী তরুণী।' আনিসুল হক এ আয়াতের বিকৃত করে লিখেছেন, ‘আর তাহাদের জন্য সুসংবাদ। তাহাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষপদ আর অনন্ত যৌবনা নারী আর অনন্ত যৌবন তরুণ। কে আছে, যে উত্তম সন্দেশ, মসৃণ তলদেশ ও তৈলাক্ত গুহ্যদেশ পছন্দ করে না।’ এভাবেই কুরআনের আয়াতকে বিকৃত করে আনিসুল হক আরো লিখেছেন যে, ‘তোমরা তোমাদের প্রভু পাকিস্তানের প্রশংসা কর। নিশ্চয় তোমাদের প্রভু পাকিস্তানীরা ক্ষমতাশীল।’  আনিসুল হক তার ‘ছহি রাজাকারনামা’ রচনাটির প্রতিটি বাক্যেই পবিত্র কুরআনের বাকভঙ্গি ও কুরআনের বাংলা অনুবাদের ক্লাসিক ভাষা ব্যবহার করে কুরআনের আয়াতকে ব্যঙ্গ ও বিকৃত করেছেন বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়। 
নোটিশে আরো বলা হয়, দেশের ৯০ শতাংশ মুসলিমদেরকে হেয় প্রতিপন্ন করার মানসে মুসলিম জাতির ও বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করে আয়াতের অর্থকে বিকৃত করে আনিসুল হকের রচিত ও প্রকাশিত গদ্যকার্টুন বইয়ের ‘ছহি রাজাকারনামা’ রচনায় মুসলিম জাতিকে কটুক্তি করে পবিত্র কোরআনকে অবমাননা করে গোটা মুসলিম জাতির অনুভুতিতে কঠোর আঘাত করা হয়েছে। যেখানে লেখক এবং প্রকাশক উক্ত রচনায় পবিত্র কোরআনের আয়াতগুলোকে বিকৃত না করে ভিন্নভাবে উপস্থাপন করতে পারতো, কিন্তু লেখক এবং প্রকাশক তা না করে, দেশের বৃহত্তর গোষ্টিকে হেয় করে পবিত্র গ্রন্থকে অবমাননা করে গোটা জাতির অনুভুতিতে আঘাত হানার জন্য উক্তরুপ ভাবে রচিত ও প্রকাশিত বইটি প্রচার ও প্রসার করেছে।

লিগ্যাল নোটিশে উক্ত বইটির প্রচার প্রশারকে  যবাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৯৫, ২৯৫ক ও ৫০০ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন সুপ্রীম কোর্টের এ আইনজীবী।
মহাগ্রন্থ আল কোরআন অসংখ্য মুসলিমের আবেগের জায়গা। সেই আবেগের প্রতি আনিসুল হক এবং তার প্রকাশক খুব একটা যত্নশীল হননি বরং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ব্যঙ্গাত্মক ভাবে বিকৃতি ঘটিয়ে চলেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy