টয়লেট থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের সদরে টয়লেক থেকে সবুজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ কেয়ারকেটারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সবুজ মিয়া উপজেলার

2024-10-31T18:43:40+00:00
2024-10-31T18:43:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টয়লেট থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৮৫)
X

ময়মনসিংহের সদরে টয়লেক থেকে সবুজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ কেয়ারকেটারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ মিয়া উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর শ্রীকলদী এলাকার মৃত মফেজ আলী মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার পরানগঞ্জ রোড এলাকার জাহিন প্লাজায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত সবুজ মিয়া পরানগঞ্জ রোড এলাকার জাহিন প্লাজার কেয়ারটেকার ছিলেন। সারাদিন বাসার খোঁজখবর নিয়ে বুধবার রাতে বাড়ি ফিরেনি সবুজ মিয়া। সকালের দিকে সবুজ মিয়ার স্ত্রী তাকে খোঁজতে জাহিন প্লাজায় আসেন। বাসার সকল কক্ষে খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ মিলেনি। 

এক পর্যায় বাসার টয়লেটের দরজা খোঁলে সবুজ মিয়াকে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেয়ার পর গলায় দাগ ও কান দিয়ে রক্ত পড়া দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, কিভাবে মারা গেছে তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy