প্রতারণার অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

উচ্চপদস্থ ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম

2024-10-31T18:59:09+00:00
2024-10-31T18:59:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রতারণার অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৩০১)
X

উচ্চপদস্থ ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। 

গ্রেফতার জাকিরুল ইসলাম লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক এবং জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

বৃহস্পতিবার(৩১ অক্টোবর) লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক জাকিরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জাকিরুল ইসলাম নামে একজন প্রতারক তার সিম ব্যবহার করে একটি হোয়াটস অ্যাপ আইডি খুলে। যেখানে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তি বর্গের ছবি ব্যবহার করে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি দেওয়া অথবা বদলি করিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়। 

এজাহারে ডিবি পুলিশ উল্লেখ করে যে, জাকিরুলের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। এছাড়া সে সরকারী কর্মচারীর প্রতীক এবং রূপ ধারন করে প্রতারণার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর সলিমারাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আউয়ালকে সেনপাড়া পর্বতা ভূমি অফিস, মোহাম্মদপুর ভূমি অফিস/মিরপুর ভূমি অফিসে বদলি করিয়ে দিতে চেয়ে অর্থ গ্রহন এবং আত্মসাৎ করে।

এছাড়া জাকিরুল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিভিন্ন চাকুরীর তদবির করার নাম করেও অর্থ হাতিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক জাকিরুল ইসলামকে আটক পরবর্তী মোবাইল জব্দ এবং জিজ্ঞাসাব করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে জাকিরুল প্রতারণা বিষয়টি স্বীকার করে বলে এজাহারে উল্লেখ করে ডিবি। পরে এ ঘটনায় লালমনিরহাট ডিবি পুলিশের এসআই অমিতাভ রায় সদর থানায় জাকিরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন। 

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে গতকাল (বুধবার) লালমনিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। আর গ্রেফতার জাকিরুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy