প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৮:৩২ পিএম (ভিজিট : ১৭৬)

X
কালিয়াকৈর উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নারী (২৮) ও ছেলে শিশুর (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার তেলিরচালা এলাকার মমির আলীর পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া নারীর আনুমানিক বয়স ২৮ বছর, তার পরনে ছিল নীল রঙের থ্রিপিস। আর বছর তিনকের শিশুটির পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, পুকুরে নারী ও শিশুর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এখনও বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নারী ও শিশুর চেহারায় মিল থাকায় মা ও ছেলে হতে পারে বলে ধারণা আমাদের।