পুলিশ দেখে নদীতে ঝাঁপ, অতঃপর...

বরিশাল প্রতিনিধি

সারাবাংলা

বানারীপাড়ায় শহীদ সিকদার (৭২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে মা ইলিশ

2024-11-01T15:12:07+00:00
2024-11-01T21:49:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ দেখে নদীতে ঝাঁপ, অতঃপর...
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:১২ পিএম  আপডেট: ০১.১১.২০২৪ ৯:৪৯ পিএম  (ভিজিট : ১০৬)
X

বানারীপাড়ায় শহীদ সিকদার (৭২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকারের সময় অভিযানের খবর টের পেয়ে গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দেন তিনি। পরে প্রায় ৪০ ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

দুপুরে চাখার ইউনিয়নের সন্ধ্যা নদীতে নিখোঁজ জেলে শহীদ শিকদারের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন জেলেরা। শহীদ সিকদারের বাড়ি বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে। তিনি ওই গ্রামের মো. ফয়জর আলী সিকদারের ছেলে।

জানা গেছে, বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র ও মৎস্য কর্মকর্তার নেতৃত্বে স্পিডবোট ও ট্রলার নিয়ে সন্ধ্যা নদীতে অভিযান চলে। তখন নদীতে মাছ ধরছিলেন শহীদ সিকদার ও নুরুদ্দীন নামে দুই জেলে।

অভিযানের বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন তারা। সাঁতরে তীরে উঠতে গিয়ে বাকপ্রতিবন্ধী নুরুদ্দীন ধরা পড়েন। পরে তার মায়ের জিম্মায় ওই রাতেই নুরুদ্দীনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শহীদ সিকদারের কোনো সন্ধান মেলেনি। 

এরপর নদীর জাঙ্গালিয়া গ্রাম এলাকায় জেলে শহীদ সিকদারের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy