নালিতাবাড়ীতে বন্যহাতির মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে উঠতি আমন ধান খেতে খাবারের সন্ধানে তান্ডব চালাতে আসা বন্যহাতিদের একটি মারা গেছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর)

2024-11-01T15:31:16+00:00
2024-11-01T15:31:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে বন্যহাতির মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:৩১ পিএম   (ভিজিট : ৬১)
X

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে উঠতি আমন ধান খেতে খাবারের সন্ধানে তান্ডব চালাতে আসা বন্যহাতিদের একটি মারা গেছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে হাতিটির মৃত্যু মারা যায়।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানান, উপজেলার ভারত সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে চলে আসা বন্যহাতির তান্ডব উঠতি আমন ফসল ঘিরে আরো বেড়েছে। প্রতিদিন দিনের বেলা ও রাতে অব্যাহত তান্ডব চলে আসায় স্থানীয় কৃষকরা ক্ষেতের ফসল বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় অর্ধশত ভারতীয় বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের ক্ষেতে খাবারের খোঁজে নামে। ধানক্ষেতে তান্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে ১টি হাতি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সাথে থাকা অন্যান্য হাতিরা আরো ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। 

সংবাদ পেয়ে বন বিভাগের উর্ধতন কর্মকর্তারা আজ (শুক্রবার) সরেজমিনে পদির্শন করে শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতি হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে ১জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy