শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শার আফিল জুট উইভিং ফ্যাক্টরিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে শ্রমিক স্ত্রীকে নিতে এসে ট্রাকের চাপায়

2024-11-01T15:34:26+00:00
2024-11-01T15:34:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৬৬)
X

যশোরের শার্শার আফিল জুট উইভিং ফ্যাক্টরিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে শ্রমিক স্ত্রীকে নিতে এসে ট্রাকের চাপায় নিহত হয়েছেন কামাল হোসেন (৪৫) নামে এক শ্রমিক।

বৃহস্পতিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শার্শা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানান নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রিপন।

নিহত কামাল হোসেন (৪৫),বেনাপোলের শিকড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তারা স্বামী স্ত্রী দুজনই আফিল জুট উইভিং ফ্যাক্টরির শ্রমিক।

আফিল উইভিং ফ্যাক্টরির শ্রমিক কামাল হোসেন প্রতিদিনের ন্যায় স্বামী স্ত্রী মিলের কাজ শেষে বাড়ী ফিরছিলেন। এসময় কামালের ডিউটি ছিল না, স্ত্রীকে নিতে এসেছিলেন। মিল গেটের সামনে সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই  কামাল হোসেন নিহত হন ও তার স্ত্রী আহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy