কাহালুতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি

কাহালু (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে গত শুক্রবার সকালে বগুড়ার

2024-11-01T17:21:10+00:00
2024-11-01T17:21:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাহালুতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৫:২১ পিএম   (ভিজিট : ৬৩)
X

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে গত শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে এক র‌্যালী বের করা হয়। 

র‌্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারী (ভূমি) কমিশনার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার) রেবেকা সুলতানা ডলি। 

উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। 

উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোকছেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আবুল কালাম, মুঞ্জুয়ারা বেগম, আঞ্জুয়ারা বেগম, রফিকুল ইসলাম, আবু বক্কর প্রমূখ।

অনুষ্ঠানে যুব উন্নয়নের প্রশিক্ষণ নেওয়া ৯ জন সদস্যদের মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ ও কাহালু উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy