শিবালয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।উপজেলার পাটুরিয়া ও আরুয়া এলাকায় পদ্মা

2024-11-01T17:37:44+00:00
2024-11-01T17:37:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৭৫)
X

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

উপজেলার পাটুরিয়া ও আরুয়া এলাকায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন করায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ও ৫টি মেশিন অকেজো করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

জানা গেছে, অবৈধভাবে ড্রেজার ও কাটার মেশিন চালানোর অপরাধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরতিতিল্লা গ্রামের মোজাম প্রামানিকের পুত্র জহিরুল প্রামানিক (৩৫) ও বরিশাল জেলার মেন্দিগঞ্জ থানার পূর্বষাটি গ্রামের কামালের পুত্র মোহাম্মদ রাকিব (২৭) কে এই জরিমানা করা হয়। এছাড়া, এ সময় ৫টি মেশিন অকেজো করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy