চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরির মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করে গোমস্তাপুর থানা

2024-11-01T18:32:01+00:00
2024-11-01T18:32:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:৩২ পিএম   (ভিজিট : ৮৬)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরির মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। তবে যাচাই বাছাই শেষে তাদের মধ্যে আটজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবারদুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম। এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্টুকে চুরির মামলায় আটক করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিল গোমস্তাপুর থানা পুলিশ। 

এ সময় পথে গতিরোধ করে পুলিশ সদস্যদের মারধর করে মনিরুলকে ছিনিয়ে নেয় তার লোকজন। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহজনক ২১ জনকে আটক করা হয়েছিল। যাচাই বাছাই শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ১৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম এখনি প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy