চাঁদাবাজির সময় হাতেনাতে আটক বিএনপির চার কর্মী

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

স্বরূপকাঠিতে যানবাহন থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে আটক করেছেন সেনাবাহিনী। উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাদের আটক

2024-11-01T20:58:25+00:00
2024-11-01T20:58:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজির সময় হাতেনাতে আটক বিএনপির চার কর্মী
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৩১১)
X

স্বরূপকাঠিতে যানবাহন থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে আটক করেছেন সেনাবাহিনী। উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ছারছিনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন এবং জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহিম। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। রাতে নেছারাবাদ সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সেনা সদস্যদের নিয়মিত টহল অভিযানের সময় উপজেলার মাগুরা বাজারে ওই চার ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। এ সময় সেনা সদস্যরা ৮ হাজার ৪৫০ টাকা এবং চাঁদা আদায়ের রসিদসহ তাদের আটক করেন। পরে তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, স্বরূপকাঠি পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা তুলছিল তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছি। চাঁদা তোলার বিষয়ে একাধিকবার বারণ করার পরও তারা চাঁদা উঠিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy