যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম (৩৫) নামে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা

2024-11-02T14:18:45+00:00
2024-11-02T14:18:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:১৮ পিএম   (ভিজিট : ৭৬)
X

যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম (৩৫) নামে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টায় তিনি মারা যান। 

পুলিশের ধারণা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তিনি। প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহত আসাদুল ইসলাম যশোর শহরের খড়কি দক্ষিণ পাড়ার জহুরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আসাদুল বাসের হেলপার হিসেবে কাজ করেন। তারা জানতে পারেন আজ ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ধর্মতলা এলাকায় রেললাইনের পাশে ফেলে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান। 

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সকালে অজ্ঞাত পথচারীরা আহত অবস্থায় আসাদুলকে হাসপাতালে ভর্তি করে। এরপর তিনি মারা যান। ধারণা করা হচ্ছে আসাদুল ছিনতাইকারীদের হামলার শিকার হন। প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy