ঘাটাইলে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ফাঁসিতে ঝুলে মোছাঃ আকলিমা (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার

2024-11-02T14:26:03+00:00
2024-11-02T14:26:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:২৬ পিএম   (ভিজিট : ৯৬)
X

টাঙ্গাইলের ঘাটাইলে ফাঁসিতে ঝুলে মোছাঃ আকলিমা (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। 

আকলিমা উপজেলার দিঘর ইউনিয়নের দিঘর চড়াবাড়ি প্রবাসি মোঃ উজ্জল মিয়ার মেয়ে। সন্ধানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ বছর পূর্বে আকলিমার মা বাবা তাকে পাশ্ববর্তী দিঘলকান্দি ইউনিয়নে সজিব নামে এক যুবকের সাথে বিাবাহ দেন। সেই স্বামী থাকা অবস্থায় আকলিমা পরকীয়া করে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় এক ছেলের সাথে দুই মাস পূর্বে পালিয়ে যায় এবং সেখানে ঘর সংসার শুরু করে। 

ঐ ছেলের সাথে বনিবনা না হওয়ায় সেখান থেকেও পালিয়ে চলে আসে মামার বাড়ি ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামে। সেখানে মানসিকভাবে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। মামার বাড়িতে সবার অজান্তে ঘরের ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে থানা পুলিশ খবর পেয়ে আকলিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গৃহবধুর মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy