ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আরো ৪ জনকে আটক করা সম্ভব হয়

2024-11-02T18:13:14+00:00
2024-11-02T18:13:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৬:১৩ পিএম   (ভিজিট : ১৯৭)
X

ঢাকার ধামরাইয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আরো ৪ জনকে আটক করা সম্ভব হয় নি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা সহ ৪টি ধারালো অস্ত্র।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন  ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো: জসীম উদ্দিন পিপিএম। 

শনিবার (২ নভেম্বর) ভোরে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটকৃতরা হলেন- মৃত শেখ ইমান আলীর ছেলে মিজানুর রহমান(২৫),  ফিরোজের ছেলে ফজলু(২৮) ও শহিদুল ইসলামের ছেলে সজিব(২৫)। সকলেই উপজেলার ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে।  

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন বলেন, ৭ জন ডাকাত যাত্রী বেশে বাসে উঠে সিরাজগঞ্জ থেকে।  তারা বাসের স্টাফদের জিম্মি করে টাঙ্গাইল হয়ে ধামরাইয়ের বেলিশ্বর এলাকায় নিয়ে আসে। এরপূর্বে গাড়ির সুপার ভাইজারকে গলায় ছুরির পোচ মেরে রক্তাক্ত করে। এছাড়া বাসে থাকা যাত্রীদের কাছে থেকে ৮০ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাসটি  বেলিশ্বর এলাকায় আসলে জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে যায় গাড়ির একজন স্টাফ  এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা বাসটি আটক করে এবং ২ জন ডাকাতকে আটক করে স্থানীয়রা। বাকিদের ধরা সম্ভব হয় নি। 

বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ২ জন ডাকাতকে গ্রেফতার করে। বাকিদের ধরার চেষ্টা চলমান রয়েছে। ডাকাতরা তাদের ডাকাতির কথা স্বীকার করে। তারা ডাকাতি ছাড়া অন্য কোন পেশার সাথে জড়িত না। পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সজীবকে গ্রেফতার করে। 

পুলিশ সুপার আরো জানান, সন্ত্রাস ও ডাকাত মুক্ত রাখার জন্য সব ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। 

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, ধামরাই থানার ওসি  মনিরুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy