কক্সবাজার আদালতে ৬৪ আইন কর্মকর্তা নিয়োগ

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে ৬৪ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে জেলা

2024-11-02T18:54:54+00:00
2024-11-02T19:00:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজার আদালতে ৬৪ আইন কর্মকর্তা নিয়োগ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৪৩৩)
X

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে ৬৪ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম৷

কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।

ওই তালিকা পেয়ে বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রকাশিত তালিকায় ১৪৫ জনের নাম রয়েছে।

এতে জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, একই আদালতের জিপি অ্যাডভোকেট শামশুল হুদা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১. এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি অ্যাডভোকেট মীর মোশার- রফ হোসেন টিটু এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস।

এছাড়া, অতিরিক্ত পিপি পদে নিয়োগ পেয়েছেন, অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ হালিমুর রশিদ, অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ, অ্যাডভোকেট মোঃ সালাহ উদ্দিন, অ্যাডভোকেট তারেক আজিজ ও অ্যাডভোকেট এনামুল হক সিকদার। অতিরিক্ত জিপি হয়েছেন, অ্যাডভোকেট মোঃ আরিফ উল্লাহ।

সহকারী পিপি পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো: সাজিদ আবেদীন, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট এস.এম ইমরুল শরীফ, অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এস.এম রিদোয়ান সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন, অ্যাডভোকেট হুমায়ুন কবির দুলাল, অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট ইমরান উদ্দিন, অ্যাডভোকেট কুতুব উদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট এ.এইচ.এম শাহজাহান, অ্যাডভোকেট মামুনুর রশিদ, অ্যাডভোকেট মোঃ শফি উল্লাহ, অ্যাডভোকেট দিদারুল মোস্তফা, অ্যাডভোকেট নাছির উদ্দিন ফোরকান, অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন, অ্যাডভোকেট সাকিব ইমতিয়াজ সিদ্দিকী, অ্যাডভোকেট শওকত আলম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট শেফাউল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাডভোকেট আবদুল মজিদ, অ্যাডভোকেট মোঃ মুজিবুল হক, অ্যাডভোকেট রফিকুল আলম, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট আবু মুসা মুহাম্মদ, অ্যাডভোকেট উজ্জ্বল কান্তি দাশ, অ্যাডভোকেট শাহরিয়ার ফয়সাল, অ্যাডভোকেট মোহাম্মদ মঈন উদ্দিন, অ্যাডভোকেট মোঃ গোলাম সরওয়ার।

এজিপি পদে নিয়োগ পেয়েছেন, অ্যাডভোকেট মীর হোসাইন, অ্যাডভোকেট `এ.কে.এম রেদওয়ানুর রহমান, অ্যাডভোকেট মোঃ শামীমুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ নুরুল হুদা কুতুবী, অ্যাডভোকেট মোঃ মিজানুর রাশেদ, অ্যাডভোকেট নুরুল হুদা ইমন, অ্যাডভোকেট জহির উদ্দিন, অ্যাডভোকেট খালেদ আনোয়ার, অ্যাডভোকেট নুরুল আজিম, অ্যাডভোকেট ইয়াসির আরাফাত, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট জুবায়ের খালেদ এবং অ্যাডভোকেট এ.এইচ.এম মোস্তফা কামাল।

এ বিষয়ে সদ্য নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রতিবেদককে জানান, জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। যা নিয়ে সবাই খুশি।

অপরদিকে নিজের চাহিদা অনুযায়ী আদালত না পেলেও কেউ অখুশি নয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালের এডভোকেট মো. ইসলাম৷






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy