ঘাটাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি’র চেয়ারপার্সনের বড় ছেলে আরাফাত রহমান (কোকো) স্মৃতি সংসদের উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।লীগভিত্তিক এ খেলায়

2024-11-02T18:56:54+00:00
2024-11-02T18:56:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৭৯)
X

বিএনপি’র চেয়ারপার্সনের বড় ছেলে আরাফাত রহমান (কোকো) স্মৃতি সংসদের উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

লীগভিত্তিক এ খেলায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার ফুটবল দল অংশ নিচ্ছে। শনিবার বিকালে ঘাটাইল খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম। 

তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীতে দেশ গড়ার দায়িত্ব পেলে দেশকে মাদকমুক্ত করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হক ছেন্টু,পৌর বিএনপি’র সাবেক সভাপতি  ও মেয়র মনজুরুল হক মঞ্জু, পৌরবিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক কাউন্সিলর শাহাদৎ হোসেন শামীম ও শহিদুল ইসলাম শহীদ প্রমুখ। 

উদ্বেধনী খেলায় ১-১ গোলে অমীমাংসিত থাকায় পরে ট্রাইবেকারে ঘাটাইলের দেউলাবাড়ী একাদশ ৩-১ গোলে টাঙ্গাইল একাদশকে পরাজিত করে মাঠ ছাড়ে। খেলাটি পরিচালনা করেন শাহাদৎ হোসাইন শুভ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy