আ.লীগ নেতা আবুল বাশার ও আবুল কাসেম গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ও আওয়ামীলীগ সমর্থক আবুল কাশেমকে গ্রেফতার করেছে

2024-11-03T18:48:14+00:00
2024-11-03T18:48:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারের ঈদগাঁও
আ.লীগ নেতা আবুল বাশার ও আবুল কাসেম গ্রেফতার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৫৬)
X

কক্সবাজারের ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ও আওয়ামীলীগ সমর্থক আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) রাত ১০ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। 

আজ রবিবার ঈদঁগাও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউসুফেরখিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আবুল বাশার ও আবুল কাশেম।

স্থানীয়রা জানান, সাবেক এমপি কমলের ক্ষমতার প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাস সৃষ্টি করা আওয়ামীলীগ নেতা আবুল বাশার ও আওয়ামীলীগ সমর্থক আবুল কাশেম বিভিন্ন এলাকায় নিরীহ মানুষদের হয়রানি করতেন৷

ওসি মছিউর রহমান জানান, ঈদঁগাও উপজেলায় কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও ওয়ারেন্ট ভুক্ত আসামিরা পালিয়ে কেউ পার পাবেনা। অপরাধী এবং মামলার আসামিদের গ্রেফতার করতে অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy