নাটোরে ১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের জিংক ধানের বীজ বিতরণ ও

2024-11-04T17:41:52+00:00
2024-11-04T17:41:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে ১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৫:৪১ পিএম   (ভিজিট : ৯৮)
X

নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

সোমবার আর্ন্তজাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-হারভেস্টপ্লাস প্রোগ্রামের স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কো অরডিনেটর মো: ওয়াহিদুল আমিন কৃষকদের মাঝে এসব বীজ তুলে দেন। 

সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকতা মাহদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা একেএম সাদিকুল ইসলাম, হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো: শিহাব উদ্দিন ও প্রজেক্ট ম্যানেজার শাহীনুর কবির উপস্থিত ছিলেন। পরে অতিথিরা জেলার সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে ব্রি ধান ৭৪ ও ব্রি ধান ১০০ জাতের মোট তিন মেট্রিক টন বীজ বিতরণ করেন।

এ সময় অতিথিরা বলেন, স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পটি দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস এর অর্থায়নে, হার্ভেস্টপ্লাস সলিউশনস বাংলাদেশ (নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ হিসাবে নিবন্ধিত) মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। 

হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্য শস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নতি করে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy