উখিয়ার কুতুপালং বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

উখিয়ার কুতুপালং বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বেশ কিছু নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।অবৈধ উপায়ে পলিথিন রাখার দায়ে

2024-11-04T18:27:14+00:00
2024-11-04T18:27:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়ার কুতুপালং বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৫৬)
X

উখিয়ার কুতুপালং বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বেশ কিছু নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

অবৈধ উপায়ে পলিথিন রাখার দায়ে ৫ হাজার করে দুই ব্যবসায়ীকে ১০ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভোক্তাধিকার আইনে কুতুপালং বাজারের লম্বাশিয়া রোডের আল মদিনা হোটেল এন্ড বিরানী হাউস'কে ২০ হাজার সহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার  (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে কুতুপালং বাজারে  ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ। তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনামতে, পলিথিনের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় ২টি দোকানের মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাজার কমিটির সাধারণ সম্পাদক সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy