শেরপুর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘ আট বছর পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।আগের কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব হযরত আলীকে

2024-11-04T18:33:15+00:00
2024-11-04T18:33:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:৩৩ পিএম   (ভিজিট : ২০৮)
X

দীর্ঘ আট বছর পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। 

আগের কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ৩ নভেম্বর রাতে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

আজ ৪ নভেম্বর দুপুরে নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অনুমোদনের কপি প্রদান করেন।

আব্বায়ক হযরত আলী সাংবাদিকদের বলেন, ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে মাহমুদুল হক রুবেলকে সভাপতি ও আমাকে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোঘনা করা হয়। পরবর্তীতে ২০১৯ সালে পূর্ণাঙ্গ কমিটি করা হয়। আগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আমি দলের সবাইকে নিয়ে শেরপুর জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই। অতি দ্রুতই জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy