গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে গৌরনদী মডেল থানা পুলিশের

2024-11-04T18:39:31+00:00
2024-11-04T18:39:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৭০)
X

বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে গৌরনদী মডেল থানা পুলিশের একটি টহল দল তাদের আটক করেন। 

আটককৃতরা হলো- উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে কালাম খান (৪৫), আনোয়ার বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫), নাজিরপুর শংকরপাশা গ্রামের সামসুল হক ফকিরের ছেলে উজ্জল ফকির (৩৫), কুতুবপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ফয়সাল খান (২৭), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার সেমন্তঘর এলাকার জহর হকের ছেলে রুবেল মিয়া (২৬), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), বরিশাল বিমানবন্দর থানার নথুল্লাবাদ এলাকার মৃত ছলেমান খা’র ছেলে টিপু খা ওরফে টুকু (৪০)। 

সোমবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ডাকাতির সরঞ্জামাদি সহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy