ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।আহত ৫ জনকে উন্নত

2024-11-04T20:03:24+00:00
2024-11-04T20:03:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:০৩ পিএম   (ভিজিট : ১৪৬)
X

ময়মনসিংহ ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। 

আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং ২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন।

নিহতরা হলেন, প্রাইভেটকার চালক সদর উপজেলার কিছমত গ্রামের বাসিন্দা হিমেল ও রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস। আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক মো. শফিক উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং ২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে ঘটনাস্থলেই মারা যান হিমেল নামের একজন।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোফাজ্জল হোসেন বলেন, ঘটনার সময় ঢাকা থেকে আনা একটি এলপিজি গ্যাসের ট্যাঙ্ক লড়ি থেকে গ্যাস নামানো হচ্ছিল। পাশাপাশি একটু দূরেই একটি প্রাইভেটকারে তিতাস গ্যাস দেওয়া হচ্ছিল। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৭টি গাড়ী অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেকটার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ী রয়েছে। 

এসময় ভস্মিভূত প্রাইভেটকার থেকে হিমেল নামের এক অগ্নিদগ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ আরো ৭ জন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালের ৪ জনের চিকিৎসা চলছে।  

এর আগে বেলা পৌনে ৩ টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের টানা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে, এই অগ্নিকান্ডের ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে।

এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
 
ডিসি মো. মুফিদুল আলম বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন্নাহার নাহারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলো এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে কীভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবং অগ্নিকান্ডের ঘটনায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা ওই প্রতিবেদনে জানা যাবে।  
##
এম ইদ্রিছ আলী
ময়মনসিংহ
তারিখ-০৪-১১-২৪






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy