চসিককে স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে উপহার দেয়ার প্রতিশ্রুতি ডাঃ শাহাদাতের

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, চসিকের ৪৪০ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আমি

2024-11-05T18:35:29+00:00
2024-11-05T18:35:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চসিককে স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে উপহার দেয়ার প্রতিশ্রুতি ডাঃ শাহাদাতের
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, চসিকের ৪৪০ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আমি দ্বায়িত্ব শুরু করেছি। তবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি স্বনির্ভর সিটি কর্পোরেশন আমি উপহার দেবো৷ 

চসিক মেয়র মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম লালদিঘীর পাড়স্থ চসিক ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন৷ 

নগরীর ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে চসিক মেয়র বলেন, "আমি প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করবো৷ আমি জেনেছি ২ হাজারের বেশী পরিছন্নতা কর্মী এখানে কর্মকর আছেন৷ যদি কেউ কর্মক্ষেত্রে উপস্থিত না থাকেন কিংবা যথাযথ ভাবে দ্বায়িত্ব পালন না করেন তাহলে আমাকে কঠোর স্বিদ্ধান্ত নিতে হতে পারে৷ এই সংক্রান্ত অভিযোগ আসলে চাকুরী থাকবে না৷" ডেঙ্গু প্রতিরোধে চসিক এ একটি বিশেষ সেল গঠনের ঘোষনা দিয়ে চসিক মেয়র দ্রুত ডেঙ্গু মশার বিস্তার রোধে মশক নিধন অভিযান জোরদারের নির্দেশনা প্রদান করেন৷ মশা মারার ঔষধে যদি মশা না মরে তাহলে সেই ঔষধ গ্রহন করবেন না বলে জানান৷ 

নগরীর উন্নয়ন ও নগরবাসীর সেবা সুনিশ্চিত করতে অন্যান্য সেবা প্রদানকারী সংস্থার মধ্যে সমন্বয়ের প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে মেয়র বলেন, সকল সেবা প্রদানকারী সংস্থাকে সমন্বয় করতে আমি ঢাকাতে এসকল মন্ত্রনালয়ের উপদেষ্ঠাদের সাথে বৈঠক করেছি৷ আমি সবাইকে একটি কথা বলেছি এটার জন্য যে জিনিসটি খুবই দরকার সেটি হচ্ছে সিটি গভার্মেন্ট, নগর সরকার ৷ 

হোল্ডিং টেক্স না বাড়িয়ে হোল্ডিং টেক্স আদায়ের দিকে নজর দিতে রাজস্ব বিভাগের কর্মরতদের নির্দেশনা প্রদান করে মেয়র বলেন, 'আমি নিজেও একাধিক প্রতিষ্ঠানের মালিক৷ আমিও ফ্ল্যাটে বসবাস করি৷ সুতরাং আমি জানি কোন কোন পন্থায় অসাধু রাজস্ব কর্মকর্তাদের ম্যানেজ করে ভবন মালিকরা হোল্ডিং টেক্স ফাঁকি দেয়৷" তিনি নগরবাসিকে নিজ নিজ হোল্ডিং টেক্স জমা দিতে আহবান জানান৷

এসময় তিনি তাঁর দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজে নিজেকে নিয়োজিত রাখবো৷ সুতরাং এই সময়ে আমার সাথে কেউ রাজনৈতিক আলাপ করতে যাবেন না৷।চসিক'র কাজ শেষে আমার রাজনৈতিক কর্মকান্ডে সময় দেবো৷ 

অনুষ্ঠান শেষ গণমাধ্যমের মুখোমুখি হন চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন৷ এ সময় বাংলাদেশ বুলেটিনের এক প্রশ্নের জবাবে নতুন এই নগর পিতা বলেন, আমি গুরুত্ব বিবেচনায় কর্মপরিকল্পনা গ্রহণ করছি৷ ফুটপাথ কিংবা সড়ক থেকে হকার বা অবৈধ দখল উচ্ছেদে আইন শৃংখলা বাহিনী ও সংশ্লিষ্ঠ অংশিজনদের সাথে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান করব।

এর আগে দুপুরে চসিক মেয়র হিসেবে শপথ নিয়ে ঢাকা থেকে রেলপথে চট্টগ্রামে এসে পৌছালে রেল স্টেশলে দলের নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন ডাঃ শাহাদাত হোসেন৷ এরপর তিনি হযরত আমানত শাহ (রাঃ) মাজার জেয়ারত করেন৷ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy