চেতনানাশক ওষুধ খাইয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ছাত্রী উপজেলার বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা

2024-11-05T19:53:13+00:00
2024-11-05T19:53:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চেতনানাশক ওষুধ খাইয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১৩৮)
X

টাঙ্গাইলের ঘাটাইলে এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ছাত্রী উপজেলার বাসাবাইদ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন।

ছাত্রী ও তার পরিবার জানায়, গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে এক নির্জন বাড়িতে হাত-পা বেঁধে ও চেতনানাশক ঔষধ খাইয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করেন স্থানীয় দুই যুবক।

অভিযুক্ত ওই দুই যুবক একই এলাকার আব্দুল  জলিলের ছেলে জহিরুল ইসলাম ও গফুর মিয়ার ছেলে জামাল হোসেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আল-আমিন জানান, ঘটনাটা শুনেছি। ওই ছাত্রী ধর্ষণের অভিযোগও করেছেন। এর একটি ভিডিও তার কাছে রয়েছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, এ নিয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy