ডোমারে নাইটকোচের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে ঢাকাগামী নাইটকোচ তয়েজ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মফিজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত

2024-11-05T20:02:24+00:00
2024-11-05T20:02:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে নাইটকোচের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮:০২ পিএম   (ভিজিট : ৩২৩)
X

নীলফামারীর ডোমারে ঢাকাগামী নাইটকোচ তয়েজ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মফিজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মফিজুল ইসলাম জোড়াবাড়ী ইউনিয়নের দাড়িকামারী এলাকার ইয়াকুব আলীর ছেলে।

মঙ্গলবার(৫নভেম্বর) বিকালে জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর  বাজার এলাকার মেইলের পার নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী হরিদাস রায় বলেন, মির্জাগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছেলে আযমকে সাথে নিয়ে মফিজুল ইসলাম ডোমারের দিকে আসছিলো। ভ্যান চালাচ্ছিল তার একমাত্র ছেলে আযম। 

এ সময় বিপরীতমূখী ডোমার থেকে চিলাহাটিগামী নাইটকোচ তয়েজ এন্টার প্রাইজ ধঞ্চনপুরের মেইলের পার নামকস্থানে ভ্যানটিকে ধাক্কাদিলে ছিটকে পড়ে কোচটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী মফিজুল নিহত হন।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy