চরফ্যাশনে ছয় দফা দাবিতে ভূমিহীনদের মানববন্ধন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশনের মুজিব নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিকদারের চরের ভূমিহীন নারী-পুরুষেরা ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে।মঙ্গলবার (৫ নভেম্বর)

2024-11-05T20:04:11+00:00
2024-11-05T20:04:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে ছয় দফা দাবিতে ভূমিহীনদের মানববন্ধন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৮১)
X

ভোলার চরফ্যাশনের মুজিব নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিকদারের চরের ভূমিহীন নারী-পুরুষেরা ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা ভূমি অফিসের সামনে ১৬ নং মুজিব নগর ইউনিয়ন ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় ভূমিহীনদের প্রতিনিধিরা সরকারের কাছে তাদের ৬ দফা দাবি উল্লেখ করেন-

১। শিকদারের চরের খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে ১৫০ শতক করে স্থায়ী বন্দোবস্ত দিতে হবে।

২। শিকদারের চরে চিহ্নিত খাস জমি নিয়ে কোন ষড়যন্ত্র করা চলবে না।

৩। শিকদারের চরে খাস জমি নিয়ে যত মিথ্যা মামলা আছে তা প্রত্যাহার করতে হবে।

৪। সরকারী নীতিমালা অনুযায়ী প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ করতে হবে।

৫। সংবিধানের ১৩ নং অনুচ্ছেদ অনুযায়ী খাস জমির সমবায়ী মালিকানা করতে হবে এবং সমবায়ী ভিত্তিতে চাষাবাদ ব্যবস্থা করতে হবে।

৬। শিকদারের চরের খাস জমি অবৈধভাবে বন্দোবস্ত দেওয়ার ষড়যন্ত্রের জবাব চাই। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy