রংপুরের আবু সাঈদের নামে ‘ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে সাঈদের পরিবার।মঙ্গলবার তথ্য ও

2024-11-05T20:09:19+00:00
2024-11-05T20:09:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরের আবু সাঈদের নামে ‘ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮:০৯ পিএম   (ভিজিট : ১৬৩)
X

ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে সাঈদের পরিবার।

মঙ্গলবার তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ সহযোগিতা কামনা করে আবু সাঈদের পরিবার।

এসময় ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের পরিবার। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। 

সাক্ষাতে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। তখন উপদেষ্টা নাহিদ ইসলাম ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy