মাটিরাঙ্গায় পৌর বিএনপির সাংগঠনিক সভা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত

2024-11-05T20:25:00+00:00
2024-11-05T20:25:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় পৌর বিএনপির সাংগঠনিক সভা
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৮:২৫ পিএম   (ভিজিট : ২৭২)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল ও প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী।

এ সময় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম হোসেন, পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, ছাত্রদল নেতা শাহিন, দিদার, সোহাগ, মামুন সহ পৌর ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-হামলার মুখোমুখি হয়েছেন এবং বছরের পর বছর জুলুম সহ্য করেছেন। এলাকায় উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। 

বক্তারা সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy