কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কালীগঞ্জ পৌরসভার আড়িখোলা ও ভাদার্ত্তী এলাকায় ২টি মামালায় ৯ হাজার

2024-11-07T16:08:12+00:00
2024-11-07T16:08:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:০৮ পিএম   (ভিজিট : ১৫৪)
X

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কালীগঞ্জ পৌরসভার আড়িখোলা ও ভাদার্ত্তী এলাকায় ২টি মামালায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কালীগঞ্জ ে পৌরসভার বিভিন্ন এলাকার বেকারীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় আড়িখোলার এক ব্যবসায়িকে ৭ হাজার ও ভাদার্ত্তীর এক ব্যবসায়িকে ২ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২টি মামলায় এ জরিমানা করা হয়। 

এছাড়াও কালীগঞ্জ পৌর এলাকায় বাজারের সবজি, মাছ ও নিয়মিত ব্যবহৃত নানা দ্রব্যের দোকানগুলোতে মূল্য ঠিক আছে কিনা তদারকি করেন। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy