চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ চোর আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা সদর থানাধীন জনৈক মোঃ রবিউল ইসলাম এর বাসায় গত ৫ নভেম্বর দুপুরে সংঘটিত চুরির ঘটনা ঘটে। এ

2024-11-07T16:10:47+00:00
2024-11-07T16:10:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ চোর আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:১০ পিএম   (ভিজিট : ৯৫)
X

খুলনা সদর থানাধীন জনৈক মোঃ রবিউল ইসলাম এর বাসায় গত ৫ নভেম্বর দুপুরে সংঘটিত চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নগরীর মোহাম্মাদিয়া এলাকা থেকে শিমলা আক্তার শিমু (১৯) কে চুরিকৃত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ আটক করা হয়েছে।

শিমলা আক্তার শিমু খুলনা নগরীর লবণচরা থানার মোহাম্মাদিয়া পাড়ার ৩নং গলির রাশেদুল ইসলামের মেয়ে।

কেএমপি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পুলিশ মোহাম্মাদিয়া পাড়া ৩নং গলি আসামীর নিজ বাসা থেকে শিমলা আক্তার শিমুকে আটক করে। এ সময় তার বাসা থেকে চুরিকৃত স্বর্ণের এক জোড়া হাতের বালা, দুই জোড়া কানের দুল, দুইটি গলার চেইন, একটি লকেট, একটি হাতের ব্রেসলেট, একটি নাকফুল এবং নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy