রামুতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বিষয়টি

2024-11-07T19:35:41+00:00
2024-11-07T19:39:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামুতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:৩৫ পিএম  আপডেট: ০৭.১১.২০২৪ ৭:৩৯ পিএম  (ভিজিট : ৮৩)
X

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় কক্সবাজার-ঢাকা রেলরুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহতরা হল, রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।

স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকালে রামু উপজেলার মাছুয়াখালী এলাকায় স্থানীয় দুই যুবক মোটর সাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিল। এসময় কক্সবাজারমুখি একটি ট্রেনের সামনে পড়ে মোটর সাইকেল আরোহী এ দুই যুবক। এতে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই যুবক কাটা পড়ে নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে ঘটনাটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়। 

স্থানীয়রা জানিয়েছে, ঘটনাস্থল রেললাইনে কোন গেইট নেই। মোটর সাইকেল আরোহী যুবকরা অসতর্কতা বশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ওসি।

ওসি জানান, রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার পর মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy