সোনাদিয়া চ্যানেলে জলদস্যুর গুলিতে ট্রলারের মাঝি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এফবি আল্লাহর দান-৩ নামে একটি মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়েছে। এতে গুলিতে ট্রলারটির

2024-11-07T19:37:11+00:00
2024-11-07T19:39:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাদিয়া চ্যানেলে জলদস্যুর গুলিতে ট্রলারের মাঝি নিহত
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:৩৭ পিএম  আপডেট: ০৭.১১.২০২৪ ৭:৩৯ পিএম  (ভিজিট : ৯৯)
X

বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এফবি আল্লাহর দান-৩ নামে একটি মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়েছে। এতে গুলিতে ট্রলারটির হেডমাঝি মোকাররম হোসেন নিহত হয়েছেন।

বুধবার মধ্যরাতে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন।

নিহত মোকাররম কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা। তিনি এফবি আল্লাহর দান ফিশিং ট্রলারের হেডমাঝি।

ফিশিংবোট মালিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন জানান, এফবি আল্লাহর দান-৩ ট্রলারটির মালিক বাঁশখালীর ইসমাঈল বহদ্দার। ২১ জন জেলের মধ্যে হেডমাঝিকে গুলি করলে ঘটনাস্থলে মারা যায়। তার মরদেহ নিয়ে অপর এক জেলে বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে মালিক পক্ষ।

তিনি আরও জানান, রাতেই ট্রলারটি নিয়ন্ত্রণ নেয় সোনাদিয়া উপকুলের জলদস্যুরা। কিন্তু কোন জলদস্যু বাহিনী এ ঘটনা ঘটিয়েছে তা আমরা স্পষ্ট নয়। বাকি জেলেদের ভাগ্যে কি ঘটেছে তাও এখনো অনিশ্চিত। প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। তারা হয়তো ব্যবস্থা নেবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy