বর্নাঢ্য আয়োজনে কুড়িগ্রামে বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী

2024-11-07T20:34:40+00:00
2024-11-07T20:34:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বর্নাঢ্য আয়োজনে কুড়িগ্রামে বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৮:৩৪ পিএম   (ভিজিট : ১৮০)
X

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জেলা বিএনপির অন্যতম সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা'র নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত র‌্যালিতে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নিয়ে কুড়িগ্রাম সবুজ পাড়াস্থ ঈদগাহ মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে কলেজ মোড়ে আলোচনা সভায় হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সাবেক সহ-সভাপতি মোস্তফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহানুর রহমান জুয়েল, সাবেক সভাপতি ও যুবনেতা আবু হানিফ বিপ্লব, জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান ও সদস্য সচিব রোকুনুজ্জামান রুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহেদ রানা, যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুবনেতা মোর্শেদ হোসেন লিটু, যুবনেতা রোকনুজ্জামান সাজু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিশু, জাসাস আহবায়ক সজিব আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বিপুল আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি প্রমুখ।

এছাড়াও কৃষকদল, মৎস্যজীবী দল ও তাতী দল সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy