‘মাইনাস ওয়ান ফর্মুলা’ মোকাবেলা করতে প্রস্তুত বিএনপি

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ওয়ান-ইলেভেনের সময় ফখরুদ্দীন আহমদ ও মইন ইউ আহমেদ তিন মাসের কথা

2024-11-08T00:13:00+00:00
2024-11-08T14:01:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মাইনাস ওয়ান ফর্মুলা’ মোকাবেলা করতে প্রস্তুত বিএনপি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১২:১৩ এএম  আপডেট: ০৮.১১.২০২৪ ২:০১ পিএম  (ভিজিট : ২৩০)
X

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ওয়ান-ইলেভেনের সময় ফখরুদ্দীন আহমদ ও মইন ইউ আহমেদ তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। তারা মাইনাস টু ফর্মুলার পরিবর্তে মাইনাস ওয়ান ফর্মুলা করে বেগম খালেদা জিয়াকে বাদ দিয়েছেন। যদি এবার তেমন কিছু হয়, তবে বিএনপি নেতাকর্মীরা মোকাবিলা করতে প্রস্তুত আছে।’

নোয়াখালীর সেনবাগ বাজারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস শেষ হয়েছে। আপনাদের প্রতি মানুষের আস্থা আছে। আমরা আপনাদের সহযোগিতা করে যাবো। কিন্তু আপনারা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে এখনও ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিব স্বাধীনতা দেখেননি, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা দেখেননি। শেখ মুজিব স্যুটকেস ভরে কাপড়চোপড় নিয়ে রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy