নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান পরিবর্তন করা যায় না: গয়েশ্বর

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

পরিবর্তন আছে, সংস্কার আছে সবকিছুর সাথে এক মত কিন্তু একটি জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোন কিছু পরিবর্তন

2024-11-08T18:59:01+00:00
2024-11-08T19:12:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান পরিবর্তন করা যায় না: গয়েশ্বর
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৬:৫৯ পিএম  আপডেট: ০৮.১১.২০২৪ ৭:১২ পিএম  (ভিজিট : ১২০)
X

পরিবর্তন আছে, সংস্কার আছে সবকিছুর সাথে এক মত কিন্তু একটি জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোন কিছু পরিবর্তন করা যায় না। অন্তরবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

শুক্রবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত নগরীর শিববাড়ি মোড়ে র‌্যালিপূর্ব সমাবেশ প্রধন অতিরি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমরা এই সরকারকে সহযোগিতা করব; সেটা একটা যৌক্তিক সময় পর্যন্ত। তাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা অন্তবর্তীকালীন সরকারকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই, অন্যকোন পথে হোক এটা আমরা আশা করি না। তাই আপনারা একটি নির্বাচনের দিবে এগিয়ে যান। 

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছে আর ৫ আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। তাই এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। 

তিনি বলেন বর্তমান প্রধান উপদেষ্টা কথ একটু কম বলেন কিন্তু তাঁর আশেপাশে কয়েকজন আছেন যারা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। এসময় তিনি ৭ই নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য ব্যখ্যা করে বলেন শেখ মুজিবুর দেশে এক দলীয় বাকশাল কায়েখ করেছিলেন। এরপর তিনি মারা পওয়ার পর দেশের মানুষ একটি বিপ্লবের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র পুন প্রথিষ্ঠা করেছিলেন। যার নেতৃত্ব দিয়েছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর কমিটির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম সহ অনেকে। সভা পরিচালনা করেন খুলনা নগর কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। 

গয়েশ্বর চন্দ্র রায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্ভোধন করেন। পরে র‌্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে ময়লাপোতা, সাতরাস্তার মোড়, রয়েলচত্ত¡র হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy