রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া এলাকা থেকে ৯টি গ্রেনেড উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য গ্রেনেড উদ্ধার করেছে। শুক্রবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া

2024-11-10T00:13:26+00:00
2024-11-10T00:13:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যৌথবাহিনীর অভিযান
রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া এলাকা থেকে ৯টি গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ১২:১৩ এএম   (ভিজিট : ২১৬)
X

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য গ্রেনেড উদ্ধার করেছে। শুক্রবার  রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানায়, 'এসব বিস্ফোরক দ্রব্যের মধ্যে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড  ও ৫টি  এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড রয়েছে।"

এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি  (নং-৩৯২, তাং-০৮-১১-২০২৪) করা হয়েছে। 

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফ হোসাইন। তিনি বলেন, 'উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত- সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy