ভারত পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

2024-11-11T13:32:58+00:00
2024-11-11T13:32:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারত পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১:৩২ পিএম   (ভিজিট : ২৪০)
X

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলফাজ উদ্দিনকে (৫৭) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চুড়ামনকাঠি এলাকার গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। 

তিনি আরও বলেন, আসামি ইমিগ্রেশনে তার পাসপোর্টে সিল মারার জন্য এলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে সাতক্ষীরার কলারোয়া থানার চুড়ামনকাঠি পৌরসভার গোপিনাথপুরে তার নিজ এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় তিনি সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy