কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

2024-11-11T14:53:45+00:00
2024-11-11T14:53:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২:৫৩ পিএম   (ভিজিট : ১২০)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নোয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্কে আবদুল হালিম করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়, মাকসুদাহ সরকারী উচ্চ বিদ্যালয়, আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়, সিরাজপুর পিএল একাডেমি, কোম্পানীগঞ্জ মডেল একাডেমি, বসুরহাট একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.আমির হোসেন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. কামাল পারভেজ, দুদক সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিচ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক তাজ উদ্দিন শাহীন প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy