নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে মুখ খুললেন স্ত্রী

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে

2024-11-11T15:02:21+00:00
2024-11-11T19:56:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে মুখ খুললেন স্ত্রী
সিলেট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৩:০২ পিএম  আপডেট: ১১.১১.২০২৪ ৭:৫৬ পিএম  (ভিজিট : ২২৮)
X

গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ইলিয়াস আলীকে ফেরত পাব আমরা এই অপেক্ষায় ছিলাম। কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করেও তার কোনো সন্ধান এখনো পাইনি।

তিনি আরও বলেন, আমি অনুরোধ জানাব একটি সুষ্ঠু তদন্ত করে ইলিয়াস আলীসহ গুম হওয়া সকলকে বের করতে হবে। এ ছাড়া গুমের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

সিলেটের বিশ্বনাথ পৌরসভার অলংকারী এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাহসিনা রুশদীর বলেন, দল হিসেবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। গত ১৭ বছর বিএনপির নেতা-কর্মীদের যে দমন-নিপীড়ন-গুম-হত্যা চালিয়েছে, এরপরও তাদের সঙ্গে কী ভদ্রতা দেখাবেন? তাদের সঙ্গেও সে রকম ব্যবহার করা উচিত ছিল। কিন্তু বিএনপি দল হিসেবে ভদ্র। তাই তাদের মতো বিএনপি এসব করেনি। করবেও না।

চিকিৎসা ক্যাম্প উপলক্ষ্যে আয়োজিত আলোচনা পর্বে যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্যসচিব জাকির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর জ্যেষ্ঠ ছেলে আবরার ইলিয়াস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।

অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি মিছবাহ উদ্দিন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান মো. শামছুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy