শাহজাদপুরে আগুনে পুড়ে ছাই ৩ মুদি দোকান

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ৩টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।রবিবার রাত

2024-11-11T15:10:12+00:00
2024-11-11T15:10:12+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে আগুনে পুড়ে ছাই ৩ মুদি দোকান
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৩:১০ পিএম   (ভিজিট : ১৪৯)
X

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ৩টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় মুদি দোকান ব্যবসায়ীরা চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ইতি মধ্যে ৩ টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, খুব দ্রুত সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়লে তিনটি মুদির দোকানের সব মালামাল পুড়ে যায় ,এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি মুদি দোকান ব্যবসায়ীদের ।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে এ অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy