মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

মোংলা বন্দর কর্তৃপক্ষের জমির অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন

2024-11-11T17:56:12+00:00
2024-11-11T17:56:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৯৫)
X

মোংলা বন্দর কর্তৃপক্ষের জমির অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছেন বন্দর কর্তৃপক্ষ। এ সময় ২ একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান ও উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামানসহ বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা।

এ কার্যক্রম পরিচালনা করেন বন্দর কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার। তিনি বলেন, অভিযানের প্রথম দিন সোমবার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দরের ২ একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।

Loading...
Loading...

সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy