নাফ নদীর পাড় থেকে ৫ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।সোমবার ভোরে

2024-11-11T18:05:02+00:00
2024-11-11T18:18:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাফ নদীর পাড় থেকে ৫ কোটি টাকার আইস উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:০৫ পিএম  আপডেট: ১১.১১.২০২৪ ৬:১৮ পিএম  (ভিজিট : ৮৫)
X

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর চৌধুরী পাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নেত্র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদী সীমান্তের চৌধুরী পাড়া পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক এক ব্যক্তিকে ছোট একটি ব্যাগসহ চৌধুরী পাড়া স্লুইচ গেইটের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। 

এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকটি সাথে থাকা ব্যাগ নদীর কিনারায় ফেলে রেখে সাঁতরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারির ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ৫ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি সাড়ে ৬২ লাখ টাকা। 

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy