কমলনগরে শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষকের বাড়িতে চুরি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট মিল্লাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও উপজেলা পরিষদ সংলগ্ন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক

2024-11-11T18:18:06+00:00
2024-11-11T18:18:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষকের বাড়িতে চুরি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:১৮ পিএম   (ভিজিট : ১১০)
X

লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট মিল্লাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও উপজেলা পরিষদ সংলগ্ন স্থানীয় একটি  প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান হাবীবের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে পৃথক পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষক পরিবারের ১৪ লাখ ও বিদ্যালয় কক্ষ থেকে ২৩ হাজার টাকা হাতিয়ে নেন চোরচক্রের সদস্যরা। এছাড়াও সম্প্রতি উপজেলার বিভিন্ন অঞ্চলে চুরি- সিঁধেল চুরি সংঘটিত হওয়ার একাধিক খবর পাওয়া গেছে। প্রশাসনের কিছুটা নিষ্ক্রিয়তার কারণে এমনটি হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

সাবেক প্রধান শিক্ষক আহসান হাবীব বলেন , আমার ঘর তালাবন্ধ ছিল। পরিবারের সবাই অন্যত্র বেড়াতে গিয়েছে। এই সুযোগে চোরচক্র রবিবার  রাতে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং আলমিরা ভেঙ্গে নগদ ১৪ লক্ষ টাকা সাত ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।  

অনুরূপভাবে মিল্লাত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের গ্রীল কেটে ও তালা ভেঙ্গে চোরচক্র বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। এসময় তারা বিদ্যালয়ের কাগজপত্র তছনছ করে। তারা প্রাথমিক বৃত্তির পরীক্ষার ফি ও সহকারি শিক্ষকদের জমানো তেইশ হাজার টাকা নিয়ে গেছে । এ বিষয়ে কমলনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে চরফলকন গ্রামের মো. রাসেল ও মমিন উল্যাহ জানান,  কিছুদিন পূর্বে তাদের ঘরে সিঁধ কেটে চোর ঢুকে ছিল।  এসময় টের পাওয়াতে চোর কোন কিছু না নিতে পারলেও মমিন উল্যার চুরি হয়েছে আশি হাজার টাকা। তবে তারা থানায় অভিযোগ করেনি। 

কমলনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুল হাসান বলেন, রবিবার রাতে সংঘটিত চুরির ঘটনা বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় বিচ্ছিন্ন কিছু চুরির ঘটনা ঘটলেও থানায় অভিযোগ তেমন আসেনা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy