মাটিরাঙ্গায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

শান্তি,সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ নভেম্বর) দুপুরের

2024-11-11T18:56:05+00:00
2024-11-11T18:56:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৮০)
X

শান্তি,সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের সমবায় মার্কেট প্রাঙ্গণে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, সি: সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউছুফ চৌধুরী, নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিন্টু, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার সহ আরো অনেকে।

এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, জেলা মহিলা দলের সভাপতি কোহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহানা আক্তার, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক ফোরকান ইমামী, পৌর ছাত্রদল নেতা শাহিন, দিদার রাব্বি, রানা সহ উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-হামলার মুখোমুখি হয়েছেন এবং বছরের পর বছর জুলুম সহ্য করেছেন। এলাকায় উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি।  বক্তারা সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy