নালিতাবাড়ীতে ১৩ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার দুই

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ১৩ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

2024-11-11T19:03:59+00:00
2024-11-11T19:03:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ১৩ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার দুই
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:০৩ পিএম   (ভিজিট : ১০৮)
X

শেরপুরের নালিতাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ১৩ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১০ নভেম্বর) রাতে উপজেলার পাঁচগাঁও গ্রামে সেনাবাহিনীর সহযেগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- ওই এলাকার আয়নাল হক ও জুয়েল হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার পাঁচগাও এলাকার একটি বাড়িতে সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় গাঁজা ব্যবসার সাথে জড়িত ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আয়নাল হক ও জুয়েল হোসেনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লাখ টাকার বেশি বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানান। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ বিষয়টি সাংবাদিকদের জানিয়ে বলেন মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণে আমাদের সার্বিক কার্যক্রম অব‍্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy