লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের

2024-11-11T19:35:54+00:00
2024-11-11T19:35:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:৩৫ পিএম   (ভিজিট : ২৪৬)
X

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের ইসলামপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আজিজার রহমান (৬০), মকবুল হোসেন (৬২),  মোবারক হোসেন (৬৫) এবং ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওয়াহাব মিয়া (৪৫)।

স্থানীয় বাসিন্দারা জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইনে বসে থাকা লোকজনের উপর দিয়ে ট্রেনটি চলে যায় এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে।

পরে এলাকাবাসী পুলিশ ও দমকল বাহিনীকে (ফায়ার সার্ভিস) খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা এসে পরে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পাটগ্রাম থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ রায় ব্রতী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে পরবর্তীতে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy