‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় মুক্তিযোদ্ধাকে গণপিটুনি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

‘জয় বাংলা’স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান।গতকাল রোববার

2024-11-11T19:58:22+00:00
2024-11-11T21:15:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় মুক্তিযোদ্ধাকে গণপিটুনি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:৫৮ পিএম  আপডেট: ১১.১১.২০২৪ ৯:১৫ পিএম  (ভিজিট : ৩৭৫)
X

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান।  

গতকাল রোববার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে এ ঘটনা ঘটে। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আব্দুর রহমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।  

জানা যায়, অ্যাডভোকেট আব্দুর রহমান বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা চলে আসবেন। বলেই জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন। পরে পুলিশে সোপর্দ করা হয়।  

মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে মারধরের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসব ভিডিও ফেসবুকে পোস্ট করে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।  

আব্দুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান জানান, আমি সিরাজগঞ্জ কোর্টে ছিলাম। দুপুরের দিকে শুনি তিনি (আব্দুর রহমান) ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে ব্যাপক মারধর করা হয়েছে।  

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাছিরুল আমিন বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হওয়া কিছু লোককে ছাত্রজনতা ধরে পুলিশে সোপর্দ করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy