মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রাইভেটকারে থাকা আরও তিন যাত্রী। আহতদের

2024-11-12T18:06:28+00:00
2024-11-12T18:06:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:০৬ পিএম   (ভিজিট : ৮১)
X

বাগেরহাটের মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রাইভেটকারে থাকা আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় মেঝেরা গাওলা নামক স্থানে একটি গাছের সঙ্গে খুলনাগামী একটি প্রাইভেটকারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকার চালক তারেক এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ। আহতরা হলেন, মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy