লালমনিরহাটে সাড়ে ১১ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটে বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহীন

2024-11-12T18:07:53+00:00
2024-11-12T18:07:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে সাড়ে ১১ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৬৮)
X

লালমনিরহাটে বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহীন হোসেনের বাড়ি থেকে প্রায় সাড়ে এগারো কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত পনেরদিন আগে শাহীন তাঁর সুপারি বাগানে মাটি খোঁড়ার কাজ করতে গিয়ে মূর্তিটি দেখতে পায়। মূল্যবান পাথর ভেবে মূর্তিটি বাড়িতে লুকিয়ে রাখে শাহীন। পরে এলাকাবাসীর মাধ্যমে পুলিশ খবর পেয়ে আজ ভোরে তার বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, মূর্তি উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy