নতুন উপদেষ্টাদের অপসারণ চেয়ে রাজপথে মহিলা দল নেত্রী

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবিতে এবার একাই রাস্তায় কর্মসূচি পালন করেছেন রাজশাহী জেলা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক

2024-11-12T18:12:06+00:00
2024-11-12T20:15:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন উপদেষ্টাদের অপসারণ চেয়ে রাজপথে মহিলা দল নেত্রী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:১২ পিএম  আপডেট: ১২.১১.২০২৪ ৮:১৫ পিএম  (ভিজিট : ২১১)
X

নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবিতে এবার একাই রাস্তায় কর্মসূচি পালন করেছেন রাজশাহী জেলা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। 

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) মহানগরের জিরোপয়েন্ট এলাকায় গলায় ব্যানার নিয়ে তাকে একাই হাঁটতে দেখা যায়।

রঙিন ব্যানারে নতুন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই। ’

প্রতিবাদী ওই ব্যানারটি নিয়ে তাকে প্রথমে মহানগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে দেখা যায়। সোখানে কিছু মুহূর্ত দাঁড়ানোর পর হাঁটতে হাঁটতে তিনি জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান। প্রতিবাদী ব্যানারটি সাধারণ মানুষের সমানে প্রদর্শনের পর বড় মসজিদ চত্বরে দাঁড়িয়ে তিনি এতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রাজশাহী মহিলা দল নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, বরাবরই উপদেষ্টা পরিষদ গঠন এবং নিয়োগে রাজশাহীসহ গোট উত্তরাঞ্চলই বঞ্চিত হয়েছে। এখানকার কাউকেই অন্তর্বর্তী সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এই অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি?

তিনি বলেন, জুলাই আন্দোলনে এই উত্তরাঞ্চলেই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। অথচ এখানে কোনো উপদেষ্টা নেই। এর ওপর আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা করা হয়েছে। যা মেনে নেওয়া সম্ভব নয়। তাই উপদেষ্টাদের মধ্যে নতুন তিনজনকেই অপসারণ করার দাবি এই রাজশাহী মহিলা দলের এই নেত্রীর।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy